গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩ জনকে অফিস সহায়ক হিসেবে নিবে

পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৪ সার্কুলার: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে অফিস সহায়কের নিয়োগ প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য তিনজনকে নেবে। কিভাবে আবেদন করবেন এবং এডমিট কার্ড ডাউনলোড করবেন জানতে এই আর্টিকেলটি পড়ুন।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদের বিবরণ

ক্রঃ নং পদের নাম পদের সংখ্যা বেতন ও অন্যান্য ভাতাবেতন ও অন্যান্য ভাতা যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন
০১. অফিস সহায়ক ০৩ (তিন) পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫.৫০০.০০ হতে ৩৯,১৭০,০০ এর প্রাথমিক ধাপ ১৫,৫০০,০০ টাকা, এছাড়াও নিয়মানুযায়ী বাড়ীভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদেয়। জেলা কোটার প্রাপ্যতা না থাকায় গোপালগঞ্জ, বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল, ভোলা, ফরিদপুর, যশোর, ঝালকাঠি, ঝিনাইদহ, জয়পুরহাট, খুলনা, কুষ্টিয়া, মাদারীপুর, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নড়াইল, নাটোর, পঞ্চগড়, পটুয়াখালী, পিরোজপুর, রাজবাড়ী, সাতক্ষীরা ও শরীয়তপুর জেলা ব্যতিত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

  • এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বাসী এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
  • প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুঠাম দেহের অধিকারীসহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
  • সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে।
  • প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিস্কার- পরিচ্ছন্নতা, গৃহস্থালী এবং অফিস ডেকোরেশন কাজে পারদর্শী হতে হবে।

শর্তাবলীঃ

আবেদনকারীগণ গোপালগঞ্জ পবিসের ওয়েবসাইট (www.pbs.gopalganj.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম (ফরম নং-পমাসপ ১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড পূর্বক স্বহস্তে যথাযথভাবে পূরণ করে আগামী ২১/০৪/২০২৪খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না। উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন পত্রের সংগে নিম্নোক্ত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবেঃ

  • স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান/মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও চারিত্রিক সনদ পত্র।
  • সাম্প্রতিককালে তোলা ০৩ (তিন) কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবির পিছনে প্রার্থীর নাম লিখা সম্বলিত সত্যায়িত ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
  • জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, গোপালগঞ্জ এর অনুকূলে যে কোন তফসিল ব্যাংক হতে ১০০.০০ (একশত) টাকার পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
  • খামের উপর প্রার্থীর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আবেদন পত্র A4 সাইজের খামে প্রেরণ করতে হবে।
  • নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের সরকারী কোটা নীতি অনুসরণ করা হবে।

আবেদনের শেষ সময়: ২১ এপ্রিল ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন করতে এপ্লাই বাটনে ক্লিক করুন।

Leave A Reply

Your email address will not be published.