জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরির সুযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: (Jahangirnagar University Job Circular 2024) দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৮-০১-২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এখানে Jahangirnagar University-এর প্রকাশিত  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রয়োজনীয় বিবরন দেয়া হলো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পদের নাম:

  • প্রশাসনিক কর্মকর্তা
  • ইমাম
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট

বেতন স্কেল:

  • প্রশাসনিক কর্মকর্তা: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
  • ইমাম: ১১,৩০০-২৭,৩০০ টাকা
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদসংখ্যা:

  • প্রশাসনিক কর্মকর্তা: ১টি
  • ইমাম: ১টি
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট: ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

প্রশাসনিক কর্মকর্তা: শিক্ষাজীবনের সকল পর্যায়ে ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ/সিজিপিএ ২.৫ সহ স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

ইমাম: সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মাদ্রাসা শিক্ষা বোর্ড/পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণির কামিল/ইসলামিক স্টাডিজ অথবা আরবীতে স্নাতকোত্তর পাশ অথবা সরকার কর্তৃক স্বীকৃত কওমী মাদ্রাসা বোর্ড হতে সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোরআনে হাফিজ/ক্বারিয়ানা থাকলে অগ্রাধিকার পাবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট: স্নাতক পাশ এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে। অথবা এইচএসসি বা সমমান পাশ এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার ২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।

Jahangirnagar University Job Circular 2024

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সাথে সংযুক্ত করতঃ রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার উপর ইস্যুকৃত ৬০০/- টাকার ব্যাংক ড্রাফট (ফেরৎযোগ্য নহে) অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রশিদের মাধ্যমে ৬০০/-  টাকা অগ্রণী ব্যাংক লিঃ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-০২০০০০১৭৩৮২৪২ নং হিসাবে জমা দিয়ে উক্ত জমার রশিদ এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ ১০ কপি দরখাস্ত আগামী ০৮-০১-২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-১৩৪২।

আবেদনের শেষ তারিখ: ০৮-০১-২০২৪

আরও পড়ুনঃ পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Leave A Reply

Your email address will not be published.