এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ

HSSC Exam Results 2023: Check Your Results Online Now

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল: (HSSC Exam Results 2023: Check Your Results Online Now) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ রবিবার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এইচএসসির ফলাফল উদ্বোধন করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার সারসংক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

বেলা ১১টায় এই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইআইআইএন (প্রতিষ্ঠানের নম্বর) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফলাফল তালিকা ডাউনলোড করতে পারবে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইলে খুদে বার্তা পাঠানোর মাধ্যমে ফলাফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে―HSC Dha Roll 123456 2023 লিখে নির্ধারিত নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।

অন্যদিকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে শিক্ষার্থীকে প্রথমে http://www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থী তার রেজাল্ট শিট দেখতে পাবে।

এ বছর সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের অধীনে সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

আরও পড়ুনবিআরটিসিতে বাস, ট্রাকচালক পদে ২৫০ জনের চাকরির সুযোগ

Leave A Reply

Your email address will not be published.