২০২৪ সালের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি আগামী ২৮ নভেম্বর
সরকারি স্কুলে লটারির ফলাফল ২০২৪:আগামী ২৮ নভেম্বর ২০২৩, সকাল ১১:০০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ ২০২৪ সালের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ অক্টোবরের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।
লটারি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ন, মাউশির মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সরকারি স্কুলে লটারি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি লটারির ফলাফল http://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।
লটারি ফলাফল দেখার নিয়ম
- প্রথমে http://gsa.teletalk.com.bd/ ওয়েবসাইটে যান।
- তারপর লটারির রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করুন।
- লগইন করার পর আপনার নাম এবং স্কুলের নাম দেখতে পাবেন।
লটারি ফলাফলের বিরুদ্ধে আবেদন
যারা লটারিতে আবেদন করেছিলেন কিন্তু তাদের নাম লটারি হতে পারেনি তারা লটারি ফলাফলের বিরুদ্ধে আবেদন করতে পারেন। আবেদন করতে হবে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে। আবেদনপত্র শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে জমা দিতে হবে।
Check School Admission Lottery Results
লটারি ফলাফলের পরবর্তী কার্যক্রম: লটারি ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে।
Related searches: সরকারি স্কুলে লটারির ফলাফল ২০২৪, সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪, সরকারি স্কুলে ভর্তি লটারি 2024, সরকারি স্কুলে ভর্তি লটারি ২০২৪ ফলাফল, সরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৩ pdf, রাজশাহী সরকারি স্কুলে ভর্তি ২০২৪, সরকারি স্কুলে ভর্তি ২০২৪ বিজ্ঞপ্তি চট্টগ্রাম
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ২৫৭ টাকা নির্ধারণ
[…] […]