নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার – Navy Job Circular 2024 Apply Naw
Apply Now for Commissioned Officer Positions in Bangladesh Navy
নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার: বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪-বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট তিনটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। এই আটিক্যালে নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার-এর আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্র্রিয়াসহ প্রয়োজনীয় তথ্য রয়েছে।
নৌবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার
বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ পেলে প্রার্থীরা একটি সুন্দর ও সম্মানজনক পেশা পেতে পারেন। এছাড়াও, তারা জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আ্রহ ও যোগ্যতা থাকলে আজই আবেদন করার প্রস্তুতি নিন।
বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ শাখা
- শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী)
- শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী)
- শিক্ষা শাখায় (মেডিকেল-পুরুষ)
আবেদনের যোগ্যতা: শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী)
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, পদার্থ, রসায়ন বা গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
- প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতকে (সম্মানে) সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।
- প্রার্থীকে বিবাহিত/অবিবাহিত হতে হবে।
- আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী)
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
- প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।
- বিবাহিত/ অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য।
- আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
শিক্ষা শাখায় (মেডিকেল-পুরুষ)
- স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে।
- প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ প্রাপ্ত হতে হবে।
- বিবাহিত/ অবিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য।
- আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
শারীরিক যোগ্যতা – পুরুষ
- উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি
- ওজন ৫০ কেজি
- বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
শারীরিক যোগ্যতা: নারী
- উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি
- ওজন ৪৭ কেজি
- বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি
বাছাইপ্রক্রিয়া: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার
- ২০২৪ সালের ২১ থেকে ২৫ জানুয়ারি নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪-তে অনুষ্ঠিত হবে।
- শিক্ষা শাখার (মেডিকেল) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ২০২৪ সালের ১৫ থেকে ১৭ জানুয়ারি বানৌজা ঈসা খান চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা
- প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ২৬ জানুয়ারি (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান ও অধ্যয়ন করা বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
কমিশন্ড অফিসার পদে সুযোগ-সুবিধা
- বেতন ও ভাতা: বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসাররা তাদের পদমর্যাদা ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রতিযোগিতামূলক বেতন ও ভাতা পান।
- চিকিৎসা সুবিধা: কমিশন্ড অফিসার ও তাদের পরিবারের সদস্যরা সামরিক হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা সহ ব্যাপক চিকিৎসা সুবিধার অধিকারী।
- আবাসন: কমিশন্ড অফিসারদের সামরিক ঘাঁটিতে আবাসন বা আবাসন ভাতার মাধ্যমে আবাসন দেওয়া হয়।
- শিক্ষা: কমিশন্ড অফিসার ও তাদের পরিবারের সদস্যরা সামরিক বিদ্যালয় ও কলেজে মানসম্পন্ন শিক্ষার সুযোগ পান।
- ভ্রমণ: কমিশন্ড অফিসারদের প্রশিক্ষণ ও কর্মক্ষমতা বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ রয়েছে।
- অবসর সুবিধা: কমিশন্ড অফিসাররা অবসরের পর একটি উদার পেনশন পান।
Navy Recruitment 2024 Circular
আবেদনপত্র পূরণ: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd-তে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণের সময় প্রার্থীর সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে।
আবেদন ফি পরিশোধ: আবেদনপত্র পূরণের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের জন্য প্রার্থীকে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, অ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ব্যবহার করতে পারবেন।
Navy Job Circular 2024
প্রাথমিক সাক্ষাৎকার: প্রাথমিক সাক্ষাৎকার ২০২৪ সালের ২১ থেকে ২৫ জানুয়ারি নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪-তে অনুষ্ঠিত হবে। শিক্ষা শাখার (মেডিকেল) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ২০২৪ সালের ১৫ থেকে ১৭ জানুয়ারি বানৌজা ঈসা খান চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদনে কোনো সমস্যা হলে প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটে বুলেটিনে দেখানো নম্বরে বা ০১৭৯১৯৯৯০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। নিয়োগসংক্রান্ত তথ্য বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের এই https://joinnavy.navy.mil.bd লিংকে পাওয়া যাবে।
আরও তথ্য পেতে: পারসোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৬, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮টা)।
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সামগ্রিকভাবে, বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সুযোগ-সুবিধাগুলি অনেক এবং উল্লেখযোগ্য। যদি আপনি একটি চ্যালেঞ্জিং এবং ফলপ্রসূ কর্মজীবন খুঁজছেন, তাহলে আমি আপনাকে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনের জন্য আবেদন করার জন্য উৎসাহিত করি।