বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | BKSP Admission Circular 2024
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: (BKSP Admission Circular 2024) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) বাংলাদেশের জাতীয় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এটি দেশের তরুণ ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়ী। বিকেএসপিতে বিভিন্ন খেলায় ভর্তির জন্য নিয়মিত বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
বিকেএসপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২৪ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিকেএসপির ওয়েবসাইট bkspds.gov.bd-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিকেএসপি আবেদনের যোগ্যতা
- বাংলাদেশের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- নির্দিষ্ট খেলায় আগ্রহী এবং দক্ষ হতে হবে।
- বয়স ৪র্থ শ্রেণি-১০ বছর, ৬ষ্ঠ শ্রেণি-১২ বছর এবং ৭ম শ্রেণি-১৩ বছর হতে হবে।
আবেদন করার পদ্ধতি
- ১. বিকেএসপির ওয়েবসাইট bkspds.gov.bd-এ প্রবেশ করুন।
- ২. “আবেদনকারী নিবন্ধন” অপশনে ক্লিক করুন।
- ৩. প্রয়োজনীয় তথ্য পূরণ করে “সাবমিট” করুন।
- ৪. আপনার মোবাইলে একটি কোড পাবেন। কোডটি সঠিকভাবে পূরণ করে “সাবমিট” করুন।
- ৫. আপনার আবেদনপত্রের একটি প্রিন্ট কপি বের করুন।
আবেদন ফি
- প্রাথমিক বাছাইয়ের দিন প্রার্থীদের ২০০ টাকা জমা দিতে হবে।
প্রাথমিক নির্বাচন
- প্রাথমিক নির্বাচনে ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে।
- প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে স্ব-স্ব খেলার ক্রীড়া সরঞ্জাদি ও পোশাকাদি সাথে আনতে হবে।
- প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
চূড়ান্ত নির্বাচন
- প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে ০৩ থেকে ০৭দিনের চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে।
- চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।
- প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।
- ক্রীড়া বিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক ও চুড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে।
- বয়স প্রমাণের জন্য প্রয়োজনে প্রশিক্ষণার্থীকে হাড় পরীক্ষা (Bone Test) করতে হবে।
BKSP Admission Circular 2024
একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। কোন প্রার্থী যদি কোন কারণে নিজ বিভাগের কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে সে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিবন্ধন সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য ০১৬৭২০৯৩৩৪৬, ০১৭১৬৬৬২৩৩৮ নম্বরে (সকাল নয়টা থেকে বিকেল চারটা) ফোন করা যাবে। বিজ্ঞপ্তিটি এই (https://bksp.gov.bd) লিংকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৪ সার্কুলার bb.org.bd Career Opportunity