প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এবং আবেদন পদ্ধতি

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - Protnototto Odhidoptor Job Circular 2024

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান জানিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পদের নাম: লাইব্রেরীয়ান/লাইব্রেরীয়ান-কাম-কাস্টোডিয়ান
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী; গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী হতে হবে; এবং সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে গ্রন্থাগার বিজ্ঞানে ০২ বছরে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০/-

পদের নাম: প্রকাশনা সহকারী 
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রিধারী; প্রুফ রিডিং এবং পুস্তক সংকলনে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০/-

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর 
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে গতি ৮০ এবং বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে গতি ৩০, এবং বাংলায় ২৫ শব্দ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০/-

পদের নাম: উচ্চমান সহকারী
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারের দক্ষতা; এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলা ২৫ শব্দ থাকতে হবে; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর 
পদের সংখ্যা: ০৪টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলা ৪৫ শব্দ কম্পিউটার ব্যবহারের দক্ষতা; এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলা ২৫ শব্দ থাকতে হবে; বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2024

পদের নাম: হিসাব সহকারী-সহকারী/হিসাব কাম-ক্যাশিয়ার/ক্যাশিয়ার
পদের সংখ্যা: ০২টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি এবং সরকারি অফিসে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম: সার্ভেয়ার
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: অনুমোদিত প্রতিষ্ঠান হতে সার্ভে বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি এবং কনট্যুর ম্যাপ তৈরি/ড্রইং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম: ইলেকট্রিশিয়ান 
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ এবং অনুমোদিত কোন ভোকেশনাল ইনস্টিটিউট হতে বৈদ্যুতিক প্রযুক্তি বিদ্যায় সনদপ্রাপ্ত।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০,২০০-২৪,৬৮০/-

পদের নাম: ড্রাইভার
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৭০০-২৩,৪৯০/-

পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ০৫টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে গতি ২০ এবং বাংলায় ২০ শব্দ: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম: ভান্ডার রক্ষক 
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ; বাংলা ও ইংরেজী মুদ্রণে পারদর্শী সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য এবং ভান্ডার পরিচালনা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম: বুকিং সহকারী
পদের সংখ্যা: ০৪টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ; বাংলা ও ইংরেজী মুদ্রণে পারদর্শী সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম: ড্রাইভার (পাম্প মেশিন)
পদের সংখ্যা: ০১টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ এবং ভোকেশনাল ট্রেনিং অথবা অনুমোদিত ইনস্টিটিউট হতে মোটর ম্যাকানিক্স সার্টিফিকেট প্রাপ্ত ।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৩০০-২২,৪৯০/-

পদের নাম: ক্যাশ সরকার
পদের সংখ্যা: ০২টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ; হিসাব সংক্রান্ত কাজ/টাইপিং এ জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/-

পদের নাম: ডেসপাস রাইডার 
পদের সংখ্যা: ০৪টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ; মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত্ব বৈধ লাইসেন্সধারী কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/-

প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: জাদুঘর পরিচারক 
পদের সংখ্যা: ০৬টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮,৫০০-২০,৫৭০/-

পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১০টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০/-

পদের নাম: সাইট পরিচারক
পদের সংখ্যা: ০২টি
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ; সুস্বাস্থ্যের অধিকারীসহ বাগানের কাজ ও মাঠ পর্যায়ের কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগণ্য।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮,২৫০-২০,০১০/-

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বয়সসীমা: সকল পদের জন্য বয়স ১৩-১২-২০২৩ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য এবং বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) বয়দের উর্ধ্বসীমা ৩০ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য।

সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র/ছাড়পত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

Protnototto Odhidoptor Job Circular 2024

আবেদন পদ্ধতি: প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর পদগুলোয় আবেদনে আগ্রহী প্রার্থীগণকে (http://doa.teletalk.com.bd) ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর-এর অফিসিয়াল প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি এই https://archaeology.gov.bd লিংকে পাওয়া যাবে। আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য  ও www.archaeology.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা: ০৬ জানুয়ারী ২০২৪ তারিখ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

প্রশ্নঃ বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-এর জন্য আবেদন করতে কী কী লাগবে?

উত্তরঃ আবেদন করতে হলে নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:

  • আবেদনপত্র (অনলাইনে পূরণকৃত)
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি
  • ছবি (পাসপোর্ট সাইজের)
  • আবেদন ফি জমা দেওয়ার রশিদ

প্রশ্নঃ আবেদন পদ্ধতি কি?

উত্তরঃ আগ্রহী প্রার্থীগণকে http://doa.teletalk.com.bd/ ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

প্রশ্নঃ আবেদন শুরুর তারিখ কবে?

উত্তরঃ আবেদন শুরুর তারিখ ১৩ ডিসেম্বর, ২০২৩।

প্রশ্নঃ আবেদনের শেষ তারিখ কবে?

উত্তরঃ আবেদনের শেষ তারিখ ০৬ জানুয়ারি, ২০২৪।

প্রশ্নঃ পরীক্ষার তারিখ কবে?

উত্তরঃ পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

প্রশ্নঃ নিয়োগ সংক্রান্ত তথ্য কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ নিয়োগ সংক্রান্ত তথ্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট (www.archaeology.gov.bd) এবং ঢাকাস্থ প্রধান কার্যালয় এ পাওয়া যাবে।

প্রশ্নঃ অন্যান্য তথ্য কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ অন্যান্য তথ্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট (www.archaeology.gov.bd) এ পাওয়া যাবে।

আরও পড়ুনঃ জামালপুর সিভিল সার্জন-এর কার্যালয়ের ৫৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ

Source https://archaeology.gov.bd/
Leave A Reply

Your email address will not be published.